ঢাকা | বঙ্গাব্দ

দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2026 ইং
দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে ছবির ক্যাপশন: দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

‘দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে। তাই কৃষকদের ফসলে কীটনাশক ও রাসায়নিক সার প্রয়োগে সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া সবজি পরিষ্কার পানিতে ধুয়ে বাজারজাতের বিষেয়ও কৃষকদের গুরুত্ব দিতে হবে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা শহরতলীর রঘুপুর এলাকার একটি মিলনায়তনে স্থানীয় কৃষকদের নিয়ে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন (বিসিপিএ) আয়োজনে ‘উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

এতে প্রধান প্রশিক্ষক ছিলেন বিসিপিএ’র ব্যবস্থাপক (গবেষণা ও উন্নয়ন) দেবাশীষ চ্যাটার্জি। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার নার্গিস আক্তার। আলোচক ছিলেন  বিসিপিএ'র কুমিল্লা সেক্টরের আহ্বায়ক হারুনুর রশিদ ও সদস্য সচিব হামিদুল ইসলাম। 

প্রশিক্ষণে উত্তম কৃষি চর্চা সাধারণ ধারণা, কৃষি কাজের ঝুঁকি বিশ্লেষণ, বালাইনাশকের দায়িত্বশীল ব্যবহার, কৃষি সংক্রান্ত ওয়েবসাইট ব্যবহার এবং ফসলের বালাই শনাক্ত এবং কৃষি যন্ত্রপাতির ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।  

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদ বিতরণ করা হয়।  


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন