ঢাকা | বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজে ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজে ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছবির ক্যাপশন: পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার হাজী এম এ কালাম সরকারি কলেজে ২০২৪ সালের ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষ পরীক্ষার্থীদের সম্মানে বিদায় ও দোয়া অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. বেলাল নূর আজিজী, ট্রেজারার, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবু তাহের নোমানী, পেশ ইমাম, উপজেলা মডেল মসজিদ, নাইক্ষ্যংছড়ি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ জাফর আলম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, হাজী এম এ কালাম সরকারি কলেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ বি এম মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, শিক্ষক পরিষদ, হাজী এম এ কালাম সরকারি কলেজ।

এ সময় অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের সততা, অধ্যবসায়, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের সঙ্গে আসন্ন ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান এবং সকলের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

বক্তব্য পর্ব শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সমাপ্তিতে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও জীবনের সর্বক্ষেত্রে সাফল্য কামনা করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’