ঢাকা | বঙ্গাব্দ

পটিয়া চানঁখালী খাল হতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 2, 2026 ইং
পটিয়া চানঁখালী খাল হতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার ছবির ক্যাপশন: অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি-
চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের চানঁখালী খাল হতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পটিয়া থানার পুলিশ। 
স্হানীয় সুত্রে জানা যায়, ২রা জুন(মঙ্গলবার) স্হানীয়  জেলে দিলিপ জানান প্রতিদিনের মত সে  ঠেকরপুনি এলাকার শাক্যমুনি বৌদ্ধ বিহারের পিছনে চানঁখালী খালে সকালে জাল ফেলতে গেলে খালে অজ্ঞাত যুবকের লাশ পানিতে ভাসতে দেখে।লাশটির আনুমানিক বয়স ৩০-৩৫র মধ্যে হবে।সাথে সাথে স্হানীয়রা ৯৯৯নং কল করে পুলিশকে জানালে পটিয়া থানার পুলিশ লাশটি উদ্ধার করে পটিয়া থানায় নিয়ে যায়। 
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন,খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনা স্হলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।ময়নাতদন্তের রিপোর্ট পেলেই তার পরিচয়, মৃত্যুর রহস্য জানা যাবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ