ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় দুটি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন -এম পি এনাম।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
পটিয়ায় দুটি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন -এম পি এনাম। ছবির ক্যাপশন: পটিয়ায় দুটি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন -এম পি এনাম।
ad728
ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ও শোভন দন্ডী ইউনিয়নে ২১কোটি ২৯লাখ টাকার উন্নয়ন মুলক প্রকল্পের কাজের ভিত্তি প্রস্হর উদ্বোধন করেন পটিয়ার এমপি মাননীয় সাংসদ আলহাজ্ব এনামুল হক এনাম। 
৫ই সেপ্টেম্বর (শনিবার) এমপি এনামুল হক এনামের প্রধান অতিথি,পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নুর  বিশেষ অতিথি, পটিয়া উপজেলা নির্বাহী প্রকৌশলী তন্ময় নাথের সভাপতিত্বে অনুস্টিত দুটি ভিত্তি প্রস্তর অনুস্টানে প্রধান অতিথি বলেন,১৭বছর ধরে এরা উন্নয়নের নামে লুটপাট করেছেন।আমরা কাজ করে প্রমান করবো আমরা কাজে বিশ্বাসী।যথাসময়ে যদি ঠিকদার কাজ বুঝিয়া না দেয়,ঠিকদারের বিরুদ্ধে এ্যকশান হবে। জনগণের জন্য উন্নয়ন, তাই জনগণকে উন্নয়নের কাজের মান বুঝিয়ে নিতে হবে।
১ম প্রকল্পের কাজ ছনহরা ইউনিয়নের অলিরহাট জিসি বাথুয়া ঠাঙ্গারপুল কস্তুরি ঘাট(আরএইচডি)সংযোগ সড়ক (ছনহরা ইদ্রিস মিয়া)সড়ক এর ভিত্তি প্রস্হর স্হাপন। চেই-২৭৫৫-৫৭৫৫ মিটার সড়ক প্রশস্ত করণ ও শক্তি শালী করণ।প্রকল্পের ঠিকাদার ডেল্টা ইন্জিনিয়ার এন্ড কনসোর্টিয়াম লিমিটেড।প্রকল্পের অর্থ ৯কোটি ৬৯লাখ টাকা।২য় প্রকল্পের কাজ শোভনদন্ডী ইউনিয়নের পুরানা(পটিয়া অংশ)কান্চনাবাদ ইউপির (চন্দনাইশ উপজেলা)চেই ৬৪০০মিটার,৬৯.০৬মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ।ঠিকাদার মের্সাস ইসি এন্ড সিইবি(জেডি)প্রকল্পের অর্থ ১১কোটি ৬০লাখ টাকা।প্রকল্প দুটি বাস্তবায়নে এলজিডি পটিয়া।
এসময়ে উপস্হিত ছিলেন পটিয়া থানার ওসি(তদন্ত)যুযুৎ যশ চাকমা,পটিযা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও চেয়ারম্যান শফিকুল আলম,দঃজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মইনুল আলম ছোটন,জেলা বিএনপির সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ শফি হিরু,উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হক,সাইফুদ্দিন আহমদ,মাহাবুর রহমান,দিদারুল আলম সিকদার,মো:ইসমাইল,মনজুর আলম ,যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম পিপলু ,আবদুল মাবুদ সহ প্রমুখ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন