ঢাকা | বঙ্গাব্দ

স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজারে হোটেল কর্মচারী রাজু গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং
স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজারে হোটেল কর্মচারী রাজু গ্রেপ্তার ছবির ক্যাপশন: স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজারে হোটেল কর্মচারী রাজু গ্রেপ্তার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৬) হত্যা মামলায় কক্সবাজারে অভিযান চালিয়ে এক হোটেল কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

 

রবিবার (১১ অক্টোবর) রাতে কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

গ্রেপ্তার রাজু চৌধুরীর বাড়ি বান্দরবানের লামা উপজেলায়। তার বাবার নাম মনির আহমদ। তিনি কক্সবাজারের একটি আবাসিক হোটেলের কর্মচারী হিসেবে কর্মরত।

 

 

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে গত ৬ অক্টোবর কক্সবাজারে রাজু চৌধুরীর সঙ্গে নিহত স্কুলছাত্রীকে দেখা যায়। এই সূত্র ধরেই রাজুকে এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

এর আগে গত ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাইয়ের পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুর উত্তরপাড়া এলাকার মানুমুড়া জঙ্গলসংলগ্ন ধানখেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় গত শুক্রবার সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেখানো স্থান থেকে তাজমিনের ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করা হয়

 

 

পুলিশের তদন্ত ও জবানবন্দি অনুযায়ী, গত বুধবার রাতে বাড়ি ফেরার পথে অটোরিকশাচালক সুমন ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন এবং বাধা দেওয়ায় তাকে হত্যা করেন। গ্রেপ্তার হওয়ার পর সুমন আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন।

 

 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, রাজু চৌধুরীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে তার বা অন্য কারও কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজ দেখে রাজুকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা কক্সবাজারে পৌঁছালে তাঁকে তার কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল