ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এলিন বড়ুয়ার করুণ মৃত্যু।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
পটিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে  এলিন বড়ুয়ার করুণ মৃত্যু। ছবির ক্যাপশন: পটিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এলিন বড়ুয়ার করুণ মৃত্যু।
ad728
ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম :প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় গাছের ডালপালা কাটতে গিয়ে অসাবধান বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এলিন বড়ুয়া (২৮)নামের এক গার্মেন্টসকর্মীর করুণ মৃত্যু হয়। 
ঘটনাটি ঘটে শুক্রবার(৩০শে অক্টোবর)দুপুর ১২টা,উপজেলার আশিয়া ইউনিয়নের বাথুয়া গ্রামে।
স্হানীয় সপ্তম বড়ুয়া জানান,এলিন বড়ুয়া বাড়ির পাশে পল্লী বিদ্যুৎ লাইন চালু থাকা আবস্থায় গাছের ডালপালা কাটতে গিয়ে অসাবধান বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেললে,তাকে দ্রুত পটিয়া উপজেলার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লিটন চৌধুরী মৃত ঘোষণা দেন। 
সে আশিয়া ইউনিয়নের বাথুয়া গ্রামের বিষুময় বড়ুয়ার ছেলে।পেশায় গার্মেন্টস কর্মী।তার অকাল মৃত্যুতে শোকাভিভূত হয়ে পড়ে এলাকায়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল