ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় ৩দিন ধরে নিখোঁজ শিশু জায়হান,বিছানায় মুক্তিপণের চিঠি।

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2026 ইং
পটিয়ায় ৩দিন ধরে নিখোঁজ শিশু জায়হান,বিছানায় মুক্তিপণের চিঠি। ছবির ক্যাপশন: পটিয়ায় ৩দিন ধরে নিখোঁজ শিশু জায়হান
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় পৌরসভা ৮নং ওয়ার্ডে গ্যারেজ মালিক শাহজাহানের একমাত্র ছেলে জায়াহান(৫) ৩দিন ধরে নিখোঁজ রয়েছে। 
পারিবারিক সুত্রে জানা যায়, পৌরসভার ৮নং ওয়ার্ডের  সানাউল্লাহ বাপেরবাড়ির পূর্বপাড়,দক্ষিণ গোবিন্দার খীল এলাকার শাহজাহানের ছেলে জায়হান(৫) গত সোমবার (১৬জুন)দুপুর ১২টার পর হতে পাওয়া যাচ্ছে না। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে লোকজন বিভিন্ন জায়গায় খুজতে থাকে। পুকুর সহ, আত্মীয় স্বজনরা তাকে না পেয়ে পটিয়া থানায় জিডি লিপিবদ্ধ করেন। এমন সময় ঘরে খুঁজাখুজিঁ করতে বিছানার বেডের নিচে পাওয়া যায়, ৩লাখ টাকা মুক্তি পণ চাওয়ার চিঠি।তাতে লেখা আছে পুলিশকে জানালে বা চালাকি করলে ছেলের লাশ মিলবে।যেখানে বলবো সেখানে টাকা ও অনলাইন চালু একটি মোবাইল সেট রেখে আসবি।মানুষের গায়ে হাত তোলা বন্ধ রাখবি।লোকজনের ভীড়ের ফাকেঁ অপহরণকারী চিটিটি রেখে যায়।এই ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন,জিডি পাওয়া মাত্র ঘটনা স্হলে পুলিশ টিম পাঠানো হয়।নিরাপদে ছেলে টিকে উদ্ধার করা যায়, সেভাবে পুলিশ টিম কাজ করছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ