ফারুকুর রহমান বিনজু পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৭নংওয়ার্ড বাহুলী এলাকায় ৫তলা থ্রী স্টার বিল্ডিং হতে সিলিং পাখার সাথে ঝুলন্ত আবস্হায় জান্নাতুল ফেরদৌস সুমাইয়া (২৪)নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পটিয়া থানার পুলিশ।
স্হানীয় সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার(১২ই মার্চ) বিকাল ৪টায় সুমাইয়া তার বেড রুমে ঢুকে আর বের হয় না।ডাকাডাকি করে কোন সাড়াশব্দ পাওয়া যায় না।সুমাইয়ার পিতা আবদুল করিম জানান বিকাল সাড়ে ৫টায় ভাগ্নী সুমী মোবাইলে জানান সুমাইয়া রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আর বের হচ্ছে না। জানালা দিয়ে উকি মেরে ড্রইং রুম,মেঝেতে রক্ত দেখতে পায়।তখন আমি চট্টগ্রামে।আর দেরী না করে আমি পটিয়া থানা হতে পুলিশ নিয়ে দরজা ভেঙে ওড়না দিয়ে পেচিয়ে ঝুলন্ত আবস্হায় তার লাশ উদ্ধার করি।রুমের আশেপাশে রক্তের দাগ। তার দু হাতেও আঘাতের চিহ্ন।স্হানীয়রা বলেন সে আত্মহত্যা করলে হাতে আঘাতের চিহ্ন থাকবে কেন?
৪মাস আগে আনোয়ারা উপজেলার সাব্বির আহমদ আরজুর সাথে সমাজিক ভাবে বিয়ে হয়।বিয়ের পর তারা থ্রীস্টার বিল্ডিং ভাড়া বাসায় থাকেন।
সুমাইয়াদের নিজ বাড়ি উপজেলার কচুয়াই ইউনিয়নের ১নং ওয়ার্ডের শেখ মুহাম্মদ পাড়ার এয়ার আলী তালুকদারের বাড়ি।
পটিয়া থানার ওসি তদন্ত যুযুৎসু যশ চাকমা বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের রিপোর্টের মাধ্যমে জানা যাবে প্রকৃত রহস্য। তাই আমরা লাশ চমেক হাসপাতালে পাঠানোর ব্যবস্হা করছি।

দৈনিক চট্টগ্রামপোস্ট