ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় সিএনজি ছিনতাই করতে গিয়ে জনতার হাতে মো: হারুন প্রকাশ সাগর(৩০) ছিনতাইকারী আটক।
স্হানীয় সুত্রে জানা যায়, পটিয়া সদর পোস্ট অফিস মোড় হতে গত সোমবার (২২শে ডিসেম্বর)দুপুর ১টায় সারাদিন পটিয়া শহরে ঘুড়ানোর জন্য সিএনজি চালক মো:আমির হোসেনকে ৮শ টাকায় ভাড়া করে ছদ্মবেশী সিএনজি ছিনতাই কারী সাগর।সিএনজি করে বাকখাইন মন্দির, পটিয়া মেডিকেল সহ বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে বাইপাস সড়কের ভাটিখাইন ইউনিয়নের বড়ুয়াপাড়া যখন পৌঁছে তখন রাত ৮টা চারিদিকে অন্ধকার।এমন সময় সাগর পেন্টের বেল্ট দিয়ে পেছন থেকে সিএনজি চালক আমির হোসেনের গলা চেপে ধরে বলে, তুর কাছে কি কি আছে সব দেয় নয়তো মেরে ফেলব।এমন সময় সিএনজি চালক ধস্তাধস্তি করে চিৎকার দিলে লোকজন জড়ো হয়ে ছিনতাই কারী সাগরকে ধরে ফেলে।
সে পটিয়া উপজেলার কথাকচুয়া গ্রামের পাঠানপাড়া এলাকার সেলিম উদ্দিনের ছেলে।

দৈনিক চট্টগ্রামপোস্ট