ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে ১ব্যক্তি নিহত ও ৮জন আহত হয়। নিহত ব্যক্তির পকেট হতে ৫০হাজার টাকা চুরি হয়।
স্হানীয় সুত্রে জানা যায়, বুধবার (১৮ই মার্চ)চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার জুলুয়ার দীঘির পাড়ে সকাল ১০টায় কক্সবাজার গামী ঈগল বাসের সাথে চট্টগ্রাম গামী মারসার মুখোমুখি, সেই সাথে কক্সবাজার গামী ঈগল বাসের পিছনে আরেকটি মারসার ধাক্কায় ত্রিমুখী সংঘর্ষে বাঁশী মোহন দাশ(৫৪)নামের একজন পান ব্যবসায়ী নিহত হয় এবং ৮জন আহত হয়। আহতরা হলেন১/মোহাম্মদ (৫০)২/জয়নাল (৩০)৩/মিঠু দাশ(১৯)৪/আনোয়ার (৩৮)৫/নুরুল আলম(২৯)৬/তাহের (৪৬)৭/টিপু চৌধুরী (৩৬)৮/শিরিন আক্তার (৪০)।এদের মধ্যে ৬জনের আবস্থা গুরতর হওয়ায় চমেক হাসপাতালে পাঠানো হয়।
স্হানীয়রা বলেন, রাস্তার পাশে খড়খুটায় ধোঁয়া দেওয়ায় রাস্তাটা অন্ধকার ছন্ন হলে গাড়ির চালকের দৃষ্টিশক্তি কমে আসায় দূর্ঘটনাটি ঘটে।
দূর্ঘটনায় নিহত বাঁশি মোহন দাশ এইচ এস সি পড়ুয়া মেয়ে বৈশাখীকে নিয়ে বাড়ি ফিরছিলেন।সে লোহাগাড়া উপজেলার পুটিবিলার মনিন্দ্র দাশের ছেলে। ঘটনা স্হলে যখন পিতার লাশের পাশে বসে বৈশাখী কাদঁছিলেন সে সুযোগে তার পিতার পকেট থেকে ৫০হাজার টাকা চুরি করে নিয়ে যায়।সবার কাছে তার প্রশ্ন মানুষ কি ভাবে এত খারাপ হতে পারে?
পটিয়া হাইওয়ে থানার ওসি হারুনর রশীদ বলেন ত্রিমুখী বাসের মুখোমুখি সংঘর্ষে ১নিহত হয় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।ফায়ার সার্ভিসের টিম দ্রুত আহতদের ও দূর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে যানজটমুক্ত করেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট