ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় ৪বছর পর সোহেল হত্যার আসামি কায়েস গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
পটিয়ায় ৪বছর পর সোহেল হত্যার আসামি কায়েস গ্রেফতার ছবির ক্যাপশন: পটিয়ায় ৪বছর পর সোহেল হত্যার আসামি কায়েস গ্রেফতার।
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় প্রায় ৪বছর পর মো: সোহেল আলম(৩৬)হত্যার আসামি মো: কায়েস ইসলামকে(৪৬) গ্রেফতার করে বাকলিয়া থানার যৌথ বাহিনী। 

উল্লেখ্য যে,গত২২শে এপ্রিল ২০২২,পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই মোহাম্মদ সোহেল তার ২বন্ধুকে নিয়ে বাড়ির পাশে তারাবীর নামাজ পড়ে মসজিদে হতে বাড়ী ফেরার  পথে কায়েসের নেতৃত্ব  ১০/১২জন সন্ত্রাসী চাকু নিয়ে তাদের উপর ঝাপিয়ে পড়ে এতে ৩জনই গুরতর আহত হয়।তাদের চট্টগ্রাম মেডিকেলে নেবার পথে অতিরিক্ত রক্ত ক্ষরণে সোহেল মারা যায়।এতে চেয়ারম্যান আবুল কাসেম বাদী হয়ে কায়েসকে প্রধান আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা করেন।ঐ মামলায় কায়েস গ্রেপ্তার হলেও কিছুদিন পর জামিনে বের হয়ে পলাতক থাকেন।উক্ত হত্যা মামলার পলাতক ওয়ারেন্ট আসামি হিসাবে,সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত মেজর মো:আশরাফুজ্জামান নেত্বতে যৌথ অভিযানে ২রা ফেব্রুয়ারী সোমবার ভোর রাতে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক হতে গ্রেফতার করে।

বাকলিয়া থানার ডিউটি অফিসার রুমা বড়ুয়া বলেন,সে পটিয়া থানার সোহেল হত্যা মামলার প্রধান আসামি।তাই তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়।তার বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে।
 পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, বাকলিয়া থানা হতে পটিয়া থানার হত্যা মামলার আসামি কায়েসকে গ্রেপ্তার করে পটিয়া থানায় হস্তান্তর করা হয়।তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ