ঢাকা | বঙ্গাব্দ

পটিয়া হাসপাতালের পাশে পাওয়া নবজাতকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 24, 2026 ইং
পটিয়া হাসপাতালের পাশে পাওয়া নবজাতকের মৃত্যু ছবির ক্যাপশন: নবজাতকের মৃত্যু
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি:-পটিয়া উপজেলা হাসপাতালের পিছনে রাখা ছাইয়ের স্তুুপে পাওয়া নবজাতক শিশুটি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা রত আবস্হায় মারা যায়। 

উল্লেখ যে গত ২২শে ফেব্রুয়ারী বিকাল ৪টায় হাসপাতালের পিছনে থাকা ছাইয়ের স্তুপে নবজাতকের কান্নার শব্দ পেয়ে কর্তব্যরত স্টাফরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়।২৩শে ফেব্রুয়ারী ভোর ৫টায় চমেক হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা ধীন অবস্হায় তার মৃত্যু হয়। 

পটিয়া হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু তৈয়ব বলেন, শিশুটির অবস্থা অত্যন্ত সংকটময় ছিল।তার  ওজন ছিল কম ও অপরিণত জন্ম হওয়ায় বেচেঁ থাকার ঝুঁকি ছিল বেশি।প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।সেখানে দীর্ঘ ৯ঘন্টা চিকিৎসার পর এনআইসিইউতে মারা যায়। 

হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বিকাল ৪টায় ১যুবক,১যুবতি বিস্কিটের কার্টনভর্তি নবজাতককে হাসপাতালের পিছনে ছাই স্তুপে রেখে দ্রুত চলে যায়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিরসরাইয়ে গ্রামবাসীর আয়োজনে স্বাধীনতা উৎসব ও ঈদ পুনর্মিলনী

মিরসরাইয়ে গ্রামবাসীর আয়োজনে স্বাধীনতা উৎসব ও ঈদ পুনর্মিলনী