নিজস্ব প্রতিবেদক
পবিত্র মাহে রমজান উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জানে আলম ফাউন্ডেশন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে ফাউন্ডেশনের উদ্যোগে চার শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোস্তাফা আলম কিশোর। তিনি বলেন, পবিত্র রমজান মাস সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের সামর্থ্যবানদের উচিত এ সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। জানে আলম ফাউন্ডেশন সবসময়ই মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, মহানগর যুবদল নেতা মোঃ ইদ্রিস, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ শাখার ক্যামেরাম্যান সাহেদ হোসেন হিরা, বায়েজিদ থানা কৃষক দলের সহ-সভাপতি মোঃ জসিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি ,ছোলা, ও মুড়ি নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য। উপকারভোগীরা এ উদ্যোগের জন্য ফাউন্ডেশন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট