নিউজ ডেস্ক
রাশিয়ায় চাকরিতে পদোন্নতির খবর পেয়ে স্ত্রীকে ফোন করে জাকির হোসেন বলেছিলেন, "আর কষ্ট করতে হবে না, ঋণ শোধ হবে।" কিন্তু মাস শেষ হওয়ার আগেই সব স্বপ্ন ছাই হয়ে গেল। রাশিয়ার আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সের বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামের বাসিন্দা জাকির।
অভাবের সংসার চালাতে জমি বিক্রি ও ঋণ করে সাত লাখ টাকা খরচে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন এই সাবেক অটোরিকশাচালক। দেশে এখনো বাকি দেড় লাখ টাকার ঋণ। বর্তমানে তাঁর টিনশেডের পুরোনো ঘরে চলছে শোকের মাতম; এক বছরের সন্তানকে কোলে নিয়ে স্ত্রী রিপা বেগমের আকুতি—স্বামীর পোড়া লাশটা অন্তত শেষবারের মতো দেখতে চান। উপজেলা প্রশাসন মরদেহ ফিরিয়ে আনা ও সহায়তার আশ্বাস দিয়েছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট