ঢাকা | বঙ্গাব্দ

প্রাক্তন স্ত্রীর অশ্লীল ভিডিও ছড়িয়ে অপপ্রচার, কর্ণফুলীতে যুবক গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
প্রাক্তন স্ত্রীর অশ্লীল ভিডিও ছড়িয়ে অপপ্রচার, কর্ণফুলীতে যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন: প্রাক্তন স্ত্রীর অশ্লীল ভিডিও ছড়িয়ে অপপ্রচার, কর্ণফুলীতে যুবক গ্রেপ্তার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রামের কর্ণফুলীতে সাবেক স্ত্রীর ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং ম্যাসেজিং অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া ও ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে নাঈম উদ্দিন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) বিকেলে কর্ণফুলী থানার দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কর্ণফুলী উপজেলার দৌলতপুর ইউনিয়নের ফুলতল এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন।

পুলিশ জানায়, গত ৬ জুলাই কর্ণফুলী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(২)(৩) ধারায় দায়ের হওয়া একটি মামলার (থানা মামলা নং-০৫) এজাহারভুক্ত আসামি নাঈম উদ্দিন।

মামলার অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে তিনি তার সাবেক স্ত্রীর নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানিকর পোস্ট ও তথ্য প্রচার করে আসছিলেন। পাশাপাশি ভুক্তভোগীর ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার আত্মীয়-স্বজনদের কাছে পাঠিয়ে হয়রানি করতেন।

ভুক্তভোগীর পরিবারের দাবি, বৈবাহিক জীবনে নাঈম উদ্দিন স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি যৌতুকের জন্যও চাপ প্রয়োগ করতেন। এ ঘটনায় আদালতে মামলা হওয়ার পর তিনি স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেন। তবে বিচ্ছেদের পরও ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার এবং ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে সাবেক স্ত্রীকে হয়রানি অব্যাহত রাখেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন বলেন, “ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত সেটিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পরে কর্ণফুলী থানায় মামলা রেকর্ড করা হয়। এরপর অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি নাঈম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রোববার (আজ) আদালতে সোপর্দ করা হবে।” তবে মামলার অভিযোগগুলো আদালতে বিচারাধীন এবং এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি