ঢাকা | বঙ্গাব্দ

ফেনীতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেফতার ৬

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং
ফেনীতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেফতার ৬ ছবির ক্যাপশন: ফেনীতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেফতার ৬
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
ফেনী শহরের পূর্ব উকিল পাড়ায় মিছিলের প্রস্তুতি ও গোপন বৈঠকের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর পর বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- আবুল কালাম মিনার (৪৩), মো. ফাহিম (১৯), মো. রাসেল (২১), আবদুর রহমান (১৯), শরিফুল ইসলাম আশিক (২০) ও নিজাম উদ্দিন মাহমুদ (২৬)।
পুলিশ জানায়, ফেনী জেলা যুবলীগের সহ-সভাপতি জিয়াউল আলম মিস্টারের ভাই ও বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মিনারের পূর্ব উকিল পাড়ার বাসায় কয়েকজন যুবক গোপন বৈঠকে মিলিত হন। সেখানে তারা অস্থিতিশীলতা সৃষ্টির জন্য মিছিলের প্রস্তুুতি নিচ্ছিলো। পুলিশ বিষয়টি জানতে পেরে শুক্রবার ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জাবেদ মাহমুদ বলেন, আটক ব্যক্তিরা সবাই আওয়ামী লীগ ও ছাত্রলীগ, যুবলীগের সদস্য। তারা ফেনীতে অস্থিতিশীল করতে মিছিলের প্রস্তুুতি নিচ্ছিলো। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন