ঢাকা | বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চন্দনাইশে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চন্দনাইশে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন ছবির ক্যাপশন: ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চন্দনাইশে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন
ad728
মোহাম্মদ ওমর ফারুক ​চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশে মাঠপর্যায়ে 'ফ্যামিলি কার্ড' কর্মসূচির তথ্যসংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিভাবে উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জোয়ারা সর্দার পাড়া এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ তথ্যসংগ্রহ কার্যক্রমের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে জানানো হয়, এই কর্মসূচির আওতায় চন্দনাইশ উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের মোট ৬৩ হাজার পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। প্রথম পর্যায়ে চন্দনাইশ পৌরসভায় এ তথ্যসংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে উপজেলার বাকি এলাকাগুলোতেও তথ্যসংগ্রহ করা হবে। চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আবদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী। এ সময় চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এসএম দিদারুল ইসলাম সিকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভুঞা সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। ​আলোচনা সভা শেষে তথ্যসংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীর হাতে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল ট্যাব তুলে দেন প্রধান অতিথি। ​সংশ্লিষ্টরা জানান, এ কর্মসূচির আওতায় মাঠপর্যায় থেকে সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে পরিবারের প্রকৃত অবস্থা যাচাই করে সরকারের কল্যাণমূলক সুরক্ষা নিশ্চিত করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন