ঢাকা | বঙ্গাব্দ

বন্ধুর হাতে বন্ধু খুন

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 11, 2026 ইং
বন্ধুর হাতে বন্ধু খুন ছবির ক্যাপশন: বন্ধুর হাতে বন্ধু খুন
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি-চট্টগ্রামের কর্নফুলি উপজেলায় বন্ধু তৈয়ব আলী র হাতে অপর বন্ধু দিদারুল আলম (৫০) নিহত হয়। উভয়ের বাড়ি পটিয়া উপজেলার মোহাম্মদ নগর চাপড়া ৬নং ওর্য়াড চান্দ মিয়া হাজির বাড়ি। 

স্হানীয় সুত্রে জানা যায়,বন্ধু  তৈয়ব দীর্ঘদিন ধরে বিদেশ থেকে আয় উর্পাজন করতে না পেরে দেশে ফিরে বেকার থাকলে বন্ধু দিদার তার নিজ ব্যবসায়িক প্রতিস্টান রিয়াজ উদদীন বাজারে চাকরি দেন।সে সুবাদে 
উভয়ে আর্থিক লেনদেন বিরোধ জড়িয়ে পড়েন।শালিস বৈঠক তা নিস্পতি না হওয়ায় দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এর রেশ ধরে গতকাল ১১ই এপ্রিল(শুক্রবার) কর্নফুলি উপজেলার মইজ্যার টেক এলাকায় দিদারকে একা পেয়ে তৈয়ব ইট দিয়ে তাকে আঘাত করে।স্হানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা দেন।এদিকে জনতা তৈয়বকে আটক করে পুলিশে দেন।

কর্ণফুলি থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক নুরুল ইসলাম জানান,টাকা পয়সার লেনদেন নিয়ে দুই বন্ধুর মধ্যে বিরোধ চলছে,তার রেশ ধরে তৈয়ব,দিদারকে আঘাত করে।এই ঘটনায় তৈয়বকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইন গত ব্যবস্হা গ্রহন করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও