ঢাকা | বঙ্গাব্দ

বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবারের পুনর্বাসনে ইন্টারন্যাশনাল প্রবাসী ক্লাবের মানবিক উদ্যোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবারের পুনর্বাসনে ইন্টারন্যাশনাল প্রবাসী ক্লাবের মানবিক উদ্যোগ ছবির ক্যাপশন: ইন্টারন্যাশনাল প্রবাসী ক্লাবের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দিচ্ছেন সংগঠনটির চেয়ারম্যান সিআইপি মোহাম্মদ ইব্রাহিম এবং অন্যান্য উপস্থিত অতিথিবৃন্দ।
ad728

বন্যায় ক্ষতিগ্রস্ত অসচ্ছল প্রবাসী ও প্রবাসী পরিবারের পুনর্বাসনে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ইন্টারন্যাশনাল প্রবাসী ক্লাব। সংগঠনটির উদ্যোগে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা এবং কক্সবাজারের চকরিয়া উপজেলায় ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবারের জন্য ঘর নির্মাণে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।


এই পুনর্বাসন কার্যক্রমের আগে ইন্টারন্যাশনাল প্রবাসী ক্লাবের একটি প্রতিনিধি দল তিনটি উপজেলায় সরেজমিনে পরিদর্শন করে। দলটি বন্যায় ক্ষতিগ্রস্ত অসচ্ছল প্রবাসী ও প্রবাসী পরিবারের তথ্য সংগ্রহ এবং যাচাই-বাছাই করে প্রকৃত উপকারভোগী নির্বাচন করে। যাচাই-বাছাই শেষে প্রস্তুতকৃত তালিকার ভিত্তিতেই পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়।


পুনর্বাসন কার্যক্রমে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল প্রবাসী ক্লাবের চেয়ারম্যান সিআইপি মোহাম্মদ ইব্রাহিম, মিত্র বাংলাদেশের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ আইয়ুব, ভেঝার ক্রিয়েটর কাজী সাঈদ, ইন্টারন্যাশনাল প্রবাসী ক্লাবের সদস্য জমির উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ছবির ক্যাপশনঃ সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান।


কার্যক্রমের শুরুতে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে অসচ্ছল প্রবাসী ও প্রবাসফেরত পরিবারের ঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যায়েদ হোসাইন, চেয়ারম্যান, চট্টগ্রাম রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজ; শেখ আহমদ, সভাপতি, জোটপুকুরিয়া বাজার পরিচালনা কমিটি; দক্ষিণ কাঞ্চনা নুর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক মো. মঞ্জুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


পরবর্তীতে বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত একটি প্রবাসী পরিবারের জন্য ঘর নির্মাণে প্রয়োজনীয় ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।

ছবির ক্যাপশনঃ বাঁশখালীতে ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবারের ঘর পুনর্নির্মাণে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ।

সবশেষে চকরিয়া উপজেলায় স্বামীহারা ও সন্তানহীন এক অসহায় বৃদ্ধা নারীর জন্য নতুন ঘর নির্মাণে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।


এ সময় ইন্টারন্যাশনাল প্রবাসী ক্লাবের চেয়ারম্যান সিআইপি মোহাম্মদ ইব্রাহিম বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল প্রবাসী ক্লাব ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। শুধু দুর্যোগ নয়, দেশে-বিদেশে অবস্থানরত প্রবাসী ও তাদের পরিবারের যেকোনো সংকট-দুর্যোগে সংগঠনটি সবসময় পাশে থাকবে। মানবিক সেবার এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।”


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন