বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউনিয়নের কুলীন পাড়া হাউজিং সোসাইটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পূর্নবাসন ও নগদ সহয়তা প্রদান অনুষ্ঠান এস এম খালেদুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন কামাল। বক্তব্য রাখেন হাউজিং সোসাইটির নীতি নির্ধারনী কমিটির সদস্য নকী উদ্দীন, নীতি নির্ধারনী সদ্স্য মোঃ শাহেদ আলী, ইঞ্জিনিয়ার তারেক মঈনদ্দীন, জাহেদুল ইসলাম টুকু, জাভেদ মুনীর ও মিজবাহ উদ্দীন সহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ রুহুল আমীন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। এই মহৎ উদ্যোগে বন্যার্তদের পাশে থাকার জন্য কুলীন পাড়া হাউজিং সোসাইটির মত সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও মানবিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
দৈনিক চট্টগ্রামপোস্ট