ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীতে বিএনপি নেতার বাড়িতে আগুন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2026 ইং
বাঁশখালীতে বিএনপি নেতার বাড়িতে আগুন ছবির ক্যাপশন: বাঁশখালীতে বিএনপি নেতার বাড়িতে আগুন
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়ির প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার  (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

 

আমিনুর রহমান চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, রাত ২টা ৪৫ মিনিটের দিকে দু-তিনজন দুর্বৃত্ত  তার বাড়ির সামনের বাড়ির সামনের দরজার জানালা ফাঁক করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পাশে পুকুরপাড়ে মুরগীর খামারে থাকা লোকজন আগুন দেখতে পায় । তারা এগিয়ে আসার আগে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। তবে তার ভাইয়ের শ্যালক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

আমিনুর রহমান চৌধুরী বলেন,  আগুনের বিষয়টি তিনি রাতে থানার ওসিকে জানিয়েছেন । রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, সাধারণ ডায়েরি (জিডি) করব এবং পরবর্তী সময়ে দলীয় সিদ্ধান্ত নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. রবিউল হক বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই পরিদর্শন করে। এলাকায় কোন ধরনের নাশকতার ঘটনা না ঘটে সেই দিকে পুলিশ কঠোর নজরদারিতে রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও