বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে আফ্রিকার মোজাম্বিক প্রবাসী ফাউন্ডেশনের উদ্যােগে
বাঁশখালী উপজেলা সদরে সাধারণ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার ১৮ মার্চ বিকেলে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেইটের সামনে রাস্তায় চলাচলরত সাধারণ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, মোজাম্বিক মকোবার বিশিষ্ট ও প্রণম্য ব্যবসায়ী মোঃ ইমরান সিকদার, যার সম্মানিত উপস্থিতি পুরো আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এটিএম কফিল উদ্দিন ও আমির হোসেন, যারা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে পুরো কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও আমাদের সাথে থেকে সার্বিক সহযোগিতা করেছেন ব্যবসায়ী মোঃ মবিনুল হক, মোঃ সরওয়ার রোকন ও মোহাম্মদ বেলালসহ আরও অনেকে। তাদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও সহযোগিতার ফলে এই মহতী উদ্যোগটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
মোজাম্বিক প্রবাসী ফাউন্ডেশন সবসময় মানবসেবামূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের এক মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়। এই আয়োজনটি ছিল মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই আয়োজন শুধু একটি ইফতার বিতরণ কর্মসূচি নয়, বরং এটি ছিল মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও প্রবাসী কমিউনিটির ঐক্যের এক জীবন্ত ইতিহাস। ভবিষ্যতেও মোজাম্বিক প্রবাসী ফাউন্ডেশন এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

দৈনিক চট্টগ্রামপোস্ট