ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীতে হাতি সংরক্ষণে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
বাঁশখালীতে হাতি সংরক্ষণে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বাঁশখালীতে হাতি সংরক্ষণে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ad728
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

"বিশ্বজুড়ে ঐক্য করি, হাতির জীবন রক্ষা করি " এই প্রতিপাদ্যকে সামনে রেখে 
হাতি সংরক্ষণে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৩ আগষ্ট বিকালে  বাঁশখালীর চাম্বল উচ্চ বিদ্যালয়ের হল রুমে চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে জনসচেতনতা মূলক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্যের সভাপতিত্বে ও বাঁশখালী জলদি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের ফরেস্ট রেঞ্জার ইসরাইল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা আবু নাসের মো. ইয়াছিন নেওয়াজ। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাঁশখালী সরকারী আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম , চাম্বল বিট কর্মকর্তা মোঃ দিদার, নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস, পুইছুড়ি বিট কর্মকর্তা কামরুল হাসান প্রমূখ। 


সভায় স্থানীয় জনগোষ্ঠীর পক্ষে ক্ষতবিক্ষত চুনতি বন পুনরুদ্ধারে বিভিন্ন পেশাজীবী শ্রেণির ব্যক্তি আলোচনায় অংশ নেন। তারা বলেন, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষায়
বনের ফরেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত হাতির আবাসস্থল সংকোচন, পাহাড় ধ্বংস, বনভূমি ধ্বংসের ফলে নানা কর্মকাণ্ডের ফলে হাতি-মানুষের দ্বন্দ্ব বেড়েই চলেছে। পাহাড়ে হাতির চলাচলের পথ সংকোচন ও খাদ্য সংকট থাকায় তারা লোকালয়ে চলে আসছে। আমরা হাতির চলাচলের রাস্তায় কোন রকম বাঁধা সৃষ্টি না করি। হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসন এবং মহাবিপন্ন এই হাতি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন