ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ৫ সন্ত্রাসী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 13, 2025 ইং
বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ৫ সন্ত্রাসী আটক ছবির ক্যাপশন: বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার
ad728
মুহাম্মদ মিজান বিন তাহের 
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ


চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে তিনটি দেশি আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী মনসুর বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বাঁশখালী উপজেলার নতুন বাজার সংলগ্ন এলাকায় 'মনসুর বাহিনীর' সশস্ত্র সন্ত্রাসীরা স্থানীয় জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। স্থানীয়দের প্রতিবাদে তারা মাঝে মধ্যে গুলিবর্ষণ ও ভয়ভীতি সৃষ্টি করত, ফলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে স্থানীয় জনগণ কোস্ট গার্ডের শরণাপন্ন হলে উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোররাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড বেইজ চট্টগ্রামের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ৩টি দেশি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ১৫টি ফাঁকা কার্তুজ ও ৮টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় মনসুর বাহিনীর ৫ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়।

অভিযান চলাকালে একদল অজ্ঞাত সন্ত্রাসী কোস্ট গার্ড সদস্যদের ওপর অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর ও আটক আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরা ৩ রাউন্ড ফাঁকা ও ছোড়ে।

আটককৃতরা হলেন, ১ আবু নছর চৌধুরী (৪৪), ২ আব্দুল কাদের (৪০), ৩ মো. জমির আহমদ (৫৫), ৪ মো. জিয়াউর রহমান (৫০) ও ৫ মো. সোহেল (২১) তারা সবাই বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

জব্দ করা অস্ত্র এবং আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

তিনি আরও বলেন, “সন্ত্রাস ও অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত ও উপকূলীয় এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি