ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীতে নিখোঁজের ৩ দিন পর বাড়ির আঙ্গিনায় গর্ত থেকে বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2025 ইং
বাঁশখালীতে নিখোঁজের ৩ দিন পর বাড়ির আঙ্গিনায় গর্ত থেকে বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার ছবির ক্যাপশন: বাঁশখালীতে গর্ত থেকে বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার
ad728
মুহাম্মদ মিজান বিন তাহের 
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ


চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের ৩দিন পর নিজ বাড়ির আঙ্গিনায় গর্তে থেকে আশরাফ মিয়া (৫৫) প্রকাশ আশরাফ ফকিরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আশরাফ মিয়া উপজেলার কালীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের 
ফকির মোহাম্মদ পাড়ার পূর্ব পাশে মৃত ফরিদের ছেলে।

রবিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার কালীপুর ইউনিয়নের ফকির মোহাম্মদ পাড়ার পূর্ব পাশে নিজ বাড়ীর আঙ্গিনায়  থেকে গর্ত খুড়ে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বিগত ৩ দিন আগে আশরাফ মিয়া নিখোঁজ হয়, আজ ভোর সকালে নিজ বাড়ির উঠানে দক্ষিণ পাশে ঝোপঝাড়ে   নতুন মাটি দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মাটি খুঁড়ে জায়নামাজ মোড়ানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, লাশটির মাথা ও শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বদলে যাওয়া ক্যাম্পাস

বদলে যাওয়া ক্যাম্পাস