ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবানে সেনাবাহিনীর রুদ্ধশ্বাস অভিযান: গোলাগুলির পর ভারী অস্ত্রসহ জেএসএস (মূল) সন্ত্রাসী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 23, 2026 ইং
বান্দরবানে সেনাবাহিনীর রুদ্ধশ্বাস অভিযান: গোলাগুলির পর ভারী অস্ত্রসহ জেএসএস (মূল) সন্ত্রাসী আটক ছবির ক্যাপশন: ভারী অস্ত্রসহ জেএসএস (মূল) সন্ত্রাসী আটক
ad728
নিউজ ডেস্ক  | চট্টগ্রাম 

​বান্দরবানের রোয়াংছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর এক সফল অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ জেএসএস (মূল) দলের এক সশস্ত্র সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর।
​আইএসপিআর জানায়, সোমবার বিকেল ৫টার দিকে রোয়াংছড়ি উপজেলার মুরং বাজার এলাকায় জেএসএস (মূল) এর একটি সশস্ত্র দল অবৈধভাবে চাঁদা আদায়কালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে টহল দলও পাল্টা গুলিবর্ষণ করে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ইউনিফর্ম পরিহিত হ্লামংনু মার্মা নামক এক সশস্ত্র সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
​অভিযান শেষে ঘটনাস্থল থেকে ১টি সাবমেশিনগান, ১৪৩ রাউন্ড এসএমজি অ্যামোনিশন, ১৪ রাউন্ড পিস্তলের অ্যামোনিশন, ৫ রাউন্ড ব্লাঙ্ক অ্যামোনিশন, ২টি অস্ত্রের ম্যাগাজিন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে পুলিশের সহায়তায় চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে সেনাবাহিনীর এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল