ঢাকা | বঙ্গাব্দ

বাবার কফিনে অপলক দৃষ্টিতে তাকিয়ে, র‍্যাব কর্মকর্তার মোতালেব মেয়ে হৃদয়বিদারক দৃশ্য

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 20, 2026 ইং
বাবার কফিনে অপলক দৃষ্টিতে তাকিয়ে, র‍্যাব কর্মকর্তার মোতালেব মেয়ে হৃদয়বিদারক দৃশ্য ছবির ক্যাপশন: হৃদয়বিদারক দৃশ্য
ad728
এম মনির চৌধুরী রানা 

 বাবার নিথর দেহের কফিনের দিকে অপলক তাকিয়ে আছে ছোট্ট শিশু ইসরাত জাহান মুনতাহা। 

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়ার ছোট মেয়েটির চোখে শুধু অবুঝ প্রশ্ন আর গভীর শূন্যতা। কান্নাজড়িত কণ্ঠে সে বারবার বলছিল, “আমার বাবা মাটির নিচে কেমনে থাকবে? আমার বাবার কী দোষ ছিল? কেন আমার বাবাকে এভাবে মারা হলো?

এই হৃদয়বিদারক দৃশ্য দেখা যায় চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত র‍্যাব-৭ কার্যালয়ে। সেখানে সহকর্মী, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিহত কর্মকর্তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

জানা গেছে, দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন র‍্যাব-৭ এ কর্মরত কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া। তাঁর মৃত্যুর খবরে পরিবার, সহকর্মী ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

র‍্যাব কর্মকর্তারা জানান, মোতালেব হোসেন ভূঁইয়া ছিলেন একজন নিষ্ঠাবান ও সাহসী কর্মকর্তা। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে তিনি জীবন উৎসর্গ করেছেন।

নিহতের জানাজা ও দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সহকর্মী ও স্থানীয়রা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য