ঢাকা | বঙ্গাব্দ

বাড়ি ঘেরাও করে মাদক কারবারি ধরলো জনতা, কারাদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
বাড়ি ঘেরাও করে মাদক কারবারি ধরলো জনতা, কারাদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত ছবির ক্যাপশন: বাড়ি ঘেরাও করে মাদক কারবারি ধরলো জনতা, কারাদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের বোয়ালখালীতে বাড়ি ঘেরাও করে দুই মাদক কারবারিকে আটক করে স্থানীয় জনতা। পরে আটক মাদক কারবারি চাচা-ভাতিজিকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত রাতে বোয়ালখালী থানার চরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরণদ্বীপে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চরণদ্বীপ মসজিদ ঘাটা এলাকার আবু সৈয়দ সওদাগর বাড়ির আবুল কাশেমের ঘরে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল স্থানীয়দের। বৃহস্পতিবার স্থানীয় জনতা আবুল কাশেমের ছেলে কাউছারের ঘর ঘিরে ফেলে। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কাউছারের বোন রাশেদা আক্তার (৩৯) এবং চাচা কুতুব উদ্দিন (৫৬) আটক করে। এরপর তাদের ভ্রাম্যমাণ আদালত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২(১) এবং ৩৬(৫) ধারায় রাশেদা আক্তার (৩৯) ও কুতুব উদ্দিন (৫৬) উভয়কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জাগো নিউজকে বলেন, চরণদ্বীপ মসজিদঘাটা এলাকায় কাউছারের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ ছিল। বৃহস্পতিবার রাতে লোকজন কাউছারের ঘর ঘিরে ফেলে। এসময় কাউছারকে পাওয়া না গেলেও তার বোন ও চাচাকে পাওয়া যায়। তারাও মাদক ব্যবসায় সহযোগিতা করতেন বলে কথিত আছে। তাদের ঘরে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। তারা ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার করেছেন। আদালত তাদের সাত দিন করে কারাদণ্ড দেন। শুক্রবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।  

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল