ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতার মোহে অন্ধ, ত্রাসের রাজত্ব করছে: জকসু জিএস

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 29, 2026 ইং
বিএনপি ক্ষমতার মোহে অন্ধ, ত্রাসের রাজত্ব করছে: জকসু জিএস ছবির ক্যাপশন: জকসু জিএস
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) জিএস ও জবি ছাত্রশিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেছেন, ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি সারাদেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। দলটির নেতাকর্মীরা নির্বাচনকে কেন্দ্র করে উচ্ছৃঙ্খল আচরণ করছেন।

বুধবার (২৮ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুকের পোস্টে আলিম এ কথা বলেন।

আলিম আরিফ বলেন, শেরপুর-৩ আসনে বিএনপির সন্ত্রাসীদের পরিকল্পিত হামলায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বিএনপির চাঁদাবাজি, টেন্ডারবাজি ও বিরোধী মতের ওপর হামলা সুষ্ঠু নির্বাচনি প্রচারের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। 

জকসু জিএস বলেন, ‘বিগত ১৬ মাস ধরে বিএনপি ও তাদের লোকজন যে নয়া ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা চালাচ্ছে। তারই একটি নতুন রূপায়ণ হিসেবে নির্বাচনকে কেন্দ্র করে তাদের আরো উচ্ছৃঙ্খল সহিংস আচরণ লক্ষ্য করা যাচ্ছে। ক্ষমতার মোহে বিএনপি আজ অন্ধ। তারা সারাদেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করার পাঁয়তারা করছে।’ 

আলিম বলেন, ‘বিশেষত নির্বাচনি প্রচারের সময় নারীদের ওপর হামলা করছে এই দলের নেতাকর্মীরা, যা ন্যাক্কারজনক। প্রকাশ্য জনসভায় নারীদের শ্লীলতাহানির ঘোষণা দিতেও দেখা যাচ্ছে বিএনপির নেতাকর্মীদের। একইসঙ্গে নিকাবি-হিজাবি মা-বোনদের বিরুদ্ধে ফোবিয়া তৈরির প্রচেষ্টা চালাচ্ছেন তারা।’ 

আব্দুল আলিম আরিফ বলেন, ‘দেশের সচেতন ছাত্র-জনতা মাফিয়াদের এই নব্য ফ্যাসিবাদ রুখে দিতে প্রস্তুত। আগামী ১২ জানুয়ারি ব্যালটের মাধ্যমেই জনগণ নারী হেনস্থাকারী, টেন্ডারবাজ ও মাফিয়াদের জবাব দেবে।’
 


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ