আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করা দলীয় নেতাকর্মী, সমর্থক ও নারীদের ওপর সংঘটিত ন্যাক্কারজনক হামলা, তাদের বসতবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনার তীব্র প্রতিবাদ এবং এসব ঘটনায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে একটি সংবাদ সম্মেলন করেন চট্টগ্রাম ১৫ আসনের বিএনপির অঙ্গ সংগঠন।
রবিবার ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন নির্বাচনকালীন বিভিন্ন অনিয়মের বিষয় তুলে অভিযোগ করে বলেন, লোহাগাড়ার নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জামাতকে সুযোগ করে দেওয়ার জন্য তাদের দলের বিভিন্ন সমর্থককে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন। এই প্রিজাইডিং অফিসারগুলো জামাতের মহিলা কর্মীদের হাজার হাজার জাল ভোট দিতে সহায়তা করেন। তিনি আরো বলেন, ইউএনও বিভিন্ন ভোট কেন্দ্রে বিএনপি কর্মীদের দেখামাত্র বেধড়ক মারধরের এবং দৌড়ানোর নির্দেশ দেন।বিএনপির প্রার্থীর পরাজয়ের পিছনে উপজেলা প্রশাসন দায়ী বলেও জানান
তিনি আরো বলেন নির্বাচন পরবর্তী সহিংসতার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর করার বিষয়ে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া–সাতকানিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সাথে কথা বললে তার থেকে তেমন কোন ছাড়া পাওয়া যাযনি বলে জানান।
সংবাদ সম্মেলনের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা জোর দাবী জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ও প্রধান নির্বাচনী এজেন্ট আসহাব উদ্দিন চৌধুরী,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান,সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী,শেফায়ত উল্লাহ চক্ষু,ফৌজুল কবির ফজলু,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুল কবির,জসিম উদ্দিন আব্দুল্লাহ,আবু সেলিম চৌধুরী,এটি এম জাহেদ চৌধুরী বিএনপি নেতা দিদারুল হক চৌধুরী ও লোহাগাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমদ।

দৈনিক চট্টগ্রামপোস্ট