নিউজ ডেস্ক
তিনবারের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন তার বাবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
রবিন আরও জানান, তার বাবার নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার বাদ যোহর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি সবার কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন ।
সালাহ উদ্দিন আহমেদ বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা-৪ আসন থেকে ১৯৯১ সালের পঞ্চম, ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।
১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন তিনি।
দৈনিক চট্টগ্রামপোস্ট