ঢাকা | বঙ্গাব্দ

বিনামূল্যে চিকিৎসা সেবা তীব্র শীতে বিপর্যস্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে বাবুছড়া ব্যাটালিয়ন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 12, 2026 ইং
বিনামূল্যে চিকিৎসা সেবা তীব্র শীতে বিপর্যস্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে বাবুছড়া ব্যাটালিয়ন ছবির ক্যাপশন: বাবুছড়া ব্যাটালিয়ন
ad728
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

শীতার্ত ও অসহায় পাহাড়ি জনপদের মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পৃথক দুটি স্থানে ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠ এবং কবাখালী আল আমিন বাড়ীয়া ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ, উপস্থিত থেকে পাহাড়ি ও বাঙালি শীতার্ত অসহায় পরিবারের মাঝে মোট ৪৫০-৫০০টি কম্বল বিতরণ করেন।

একই সময় বাবুছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুনের নেতৃত্বে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় ৫০০-৬০০ জন অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

এর আগে বিজিবির পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধি, কার্বারী ও সাধারণ জনগণের অংশগ্রহণে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান ও মাদক প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

কবাখালী ইউনিয়নের মেম্বার বিপরীতা চাকমা বলেন, বিজিবির এই মানবিক কার্যক্রমে আমাদের এলাকার গরীব মানুষের খুবই উপকারী হয়েছে ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। 

শীতবস্ত্র ও চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং মানবিক এই উদ্যোগের জন্য বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ বাবুছড়া ৭বিজিবি দীঘি নালার সীমান্তে সুরক্ষার কার্যক্রমসহ মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে, সেই ধারাবাহিকতায় আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরণের আয়োজন করেছি। 

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীঘিনালা উপজেলার ভোটকেন্দ্রগুলোতে অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়