আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
গাজীপুরে ভাওয়াল রিসোর্ট নামের একটি রিসোর্টে অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় দেশি-বিদেশি অবৈধ মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ওই রিসোর্টে ডিজে পার্টি চলছিল বলে জানায় প্রশাসন। ডিজে পার্টি থেকে মধ্যে আনোয়ারার ৫মামলার আসামী ইফতিয়াল কাসেম চার্লী (৩০)কে গ্রেফতার করা হয়। যার বাড়ী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকায়।
স্থানীয় ও বিভিন্ন থানা পুলিশ সূত্রে জানা যায়, সে আনোয়ারা উপজেলার বন্দর এলাকার মৃত আবুল কাশেম মধুর ছেলে। যার বিরুদ্ধে ছবির ছাত্র হৃদয় তরুয়া হত্যা ও অপহরণসহ একাধিক মামলার আসামী। নগরীর খুলশী, পাচলাইশ, চান্দগাও ও আনোয়ারা থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়ছে।
রিসোর্টে অভিযানে গ্রেফতার বাকী ব্যক্তিরা হলেন জাহিদুল ইসলাম (৩৪), ফয়জুল ইসলাম খান (৩৫), জিহাদ আহম্মেদ (১৯), রেদোয়ান হাসান চৌধুরী (৩৩) ও আবির হোসেন (২৩)।
গাজীপুর সদর উপজেলার নলজানি এলাকায় অবস্থিত ওই রিসোর্টে শুক্রবার রাতে জেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান চালান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। ওই সময় সেখানে একটি ডিজে পার্টি চলছিল। তাঁদের কাছ থেকে ৯টি এক্সটেসি, ৫ গ্রাম কুশ, ১৬৫ গ্রাম ক্যানাবিস চকলেট, ১০১টি বিয়ার ও ৩ বোতল ভোদকা আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক এমদাদুল ইসলাম জানান, রিসোর্টটিতে গতকাল ডিজে পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে অংশগ্রহনকারী তরুণ–তরুনীদের মাঝে বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করা হয়। এ আয়োজনের জন্য রিসোর্টটি ভাড়া নেন জাহিদুল আলম।

দৈনিক চট্টগ্রামপোস্ট