ঢাকা | বঙ্গাব্দ

বেশি দামে গ্যাস বিক্রি, আনোয়ারায় ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2026 ইং
বেশি দামে গ্যাস বিক্রি, আনোয়ারায় ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন: বেশি দামে গ্যাস বিক্রি, আনোয়ারায় ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামের আনোয়ারায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি ও ক্রয় রসিদ না রাখার দায়ে চার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার কালাবিবির দিঘী ও চাতরী চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই ডিলার প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে কালাবিবির দিঘী এলাকার ‘বিনিময় ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী খোরশেম আলমকে (৪৪) ৪০ হাজার টাকা এবং ‘সাদিম ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী মো. সাদিম উদ্দিনকে (২৯) ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া, চাতরী চৌমুহনী বাজারে সিলিন্ডার কেনার রসিদ না রাখা ও বেশি দামে বিক্রির দায়ে ‘জহির স্টোর’-এর স্বত্বাধিকারী জহির উদ্দিন আহমদকে (৪০) ১০ হাজার টাকা এবং ‘ইব্রাহিম স্টোর’-এর স্বত্বাধিকারী ইব্রাহিমকে (৫৮) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার বলেন, এলপিজি গ্যাসের বাজারে স্বস্তি ফেরাতে ও অনিয়ম রোধে জনস্বার্থে আনোয়ারা উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ