ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে ট্রেন থেকে পড়ে আহত এক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2025 ইং
বোয়ালখালীতে ট্রেন থেকে পড়ে আহত এক ছবির ক্যাপশন: বোয়ালখালীতে ট্রেন থেকে পড়ে যুবক আহত
ad728
এম মনির চৌধুরী রানা বোয়ালখালী 
 
চট্টগ্রামের কালুরঘাট সেতুতে মোবাইল ফোনে ভিডিও ধারণ করার সময় চলন্ত ট্রেন থেকে পড়ে ইকবাল হোসেন নামে এক রেল কর্মকর্তা আহত হয়েছেন। তিনি লাকসাম জংশনের স্টেশন মাস্টার হিসাবে কর্মরত রয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস থেকে পড়ে তিনি আহত হয়েছেন।

জানা যায়, তিনি ট্রেন থেকে ভিডিও ধারণ করছিলেন। এমন সময় তিনি ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশিক বলেন, ইকবাল হোসেনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ট্রেন থেকে পড়ে আহত হয়েছেন বলে জানা গেছে।

জানালী হাট রেল স্টেশন মাস্টার নেজাম উদ্দিন বলেন, ইকবাল গার্ড ব্রেকের দরজায় দাঁড়িয়ে নিজের মোবাইলে ছবি তুলছিলেন, ঠিক তখনই তিনি পা পিছলে পড়ে যান। পরে কালুরঘাট সেতুর গেটম্যান তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে