ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে দোতলা ঘরের ছাদ থেকে অজগর উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 18, 2025 ইং
বোয়ালখালীতে দোতলা ঘরের ছাদ থেকে অজগর উদ্ধার ছবির ক্যাপশন: অজগর উদ্ধার
ad728
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

চট্টগ্রামের বোয়ালখালীতে দোতলা মাটির ঘরের ছাদ থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সাপটি উদ্ধার করা হয় শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠ বিনোদ বরণ চক্রবর্তীর বাড়ি থেকে।

পরিবারের সদস্যরা ঘরের চালের নিচে দেয়ালে সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হন। খবর পেয়ে ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ এর সদস্য আমির হোসাইন শাওন সাপটি উদ্ধার করেন।

শাওন জানান, চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মাজহারুল ইসলাম এর নির্দেশনায় সাপটি নিরাপদে উদ্ধার করা হয়েছে। সাপটির ওজন প্রায় ২০ কেজি এবং দৈর্ঘ্য ১০ ফুট। লেজে কিছু জখম রয়েছে।

পরবর্তীতে সাপটিকে বন বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসা প্রদানের পর নিরাপদভাবে বনে অবমুক্ত করা হবে। উল্লেখ্য, গত কয়েক মাসে বোয়ালখালীর বিভিন্ন এলাকা থেকে বহু অজগর উদ্ধার করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ