ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে সরোয়ার ব্রিকসে শ্রমিকের মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
বোয়ালখালীতে সরোয়ার ব্রিকসে শ্রমিকের মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: শ্রমিকের মরদেহ উদ্ধার
ad728
এম মনির চৌধুরী রানা 
 

চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজ হওয়ার দুইদিন পর আলী জোহর (২২) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরহুম আলী জোহর টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মুছা আহমদের ছেলে।

 সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পশ্চিম গোমদণ্ডী রায়খালী খালের পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
সূত্রমতে, গত ৩১ জানুয়ারি শনিবার সকালে খাল থেকে মোটরের পাইপ তোলার সময় আলী জোহর অসাবধানতাবশত পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। তিনি বোয়ালখালীর সরোয়ার ব্রিকসে শ্রমিকের কাজ করতেন।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রমিকের মরদেহ উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন