ঢাকা | বঙ্গাব্দ

ব্যবসায়ীকে তুলে নিয়ে ১৮ লাখ টাকা আত্মসাৎ: সিএমপির এসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2026 ইং
ব্যবসায়ীকে তুলে নিয়ে ১৮ লাখ টাকা আত্মসাৎ: সিএমপির এসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার ছবির ক্যাপশন: ব্যবসায়ীকে তুলে নিয়ে ১৮ লাখ টাকা আত্মসাৎ: সিএমপির এসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার
ad728
নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম 

​অনলাইন জুয়ার এজেন্ট সন্দেহে এক ব্যবসায়ী ও তাঁর বন্ধুকে তুলে নিয়ে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নগর পুলিশের এক সহকারী পুলিশ কমিশনার (এসি) ও দুই এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।

​প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—এলআইসি শাখার এসি শরীফুল আলম চৌধুরী, এএসআই বশির উদ্দিন এবং রেশন শাখার এএসআই মো. সুফিয়ান। ঘটনার সুষ্ঠু তদন্তে উপকমিশনার (পিএমও) মো. বদরুজ্জামানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর হালিশহর কে-ব্লক এলাকা থেকে ডিবি পরিচয়ে ব্যবসায়ী শাকিল ও তাঁর বন্ধুকে তুলে এনে সিএমপির সুরক্ষিত এলআইসি শাখায় রাখা হয়। সেখানে আটকে রেখে প্রথমে ১ কোটি টাকা দাবি করা হলেও পরবর্তীতে মামলায় ফাঁসানো ও ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সাড়ে ১২ হাজার বাইন্যান্স ডলার, এটিএম ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ১৮ লাখ টাকা আদায় করা হয়। পরদিন আরও টাকা দেওয়ার শর্তে গাড়ি ফেরত দিলেও ভুক্তভোগীর ১৪টি মুঠোফোন রেখে দেন অভিযুক্ত কর্মকর্তা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে