ঢাকা | বঙ্গাব্দ

ভোক্তাদের স্বস্তিতে রাখতে সক্রিয় এস আলম গ্রুপ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 10, 2026 ইং
ভোক্তাদের স্বস্তিতে রাখতে সক্রিয় এস আলম গ্রুপ ছবির ক্যাপশন: এস আলম গ্রুপ
ad728
নিউজ  ডেস্ক 


দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধারাবাহিক অবদান রেখে চলেছে শীর্ষ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ। ভোজ্য ও বাণিজ্যিক পণ্য সরবরাহের পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন এবং বেসরকারি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের শিল্প ও কৃষিভিত্তিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে মূল্য ধরে রাখতে বড় আকারের আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখছে গ্রুপটি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। একই সঙ্গে একটি অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রতিবেদনের প্রতিবাদও জানায় এস আলম গ্রুপ।

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্যানুযায়ী, গ্রুপটি প্রতি বছর প্রায় ৫ থেকে ৭ লাখ মেট্রিক টন ভোজ্যতেল, ৭ থেকে ৯ লাখ মেট্রিক টন অপরিশোধিত চিনি এবং ৫ থেকে ৬ লাখ মেট্রিক টন গম আমদানি ও সরবরাহ করে। এর মাধ্যমে দেশের মোট চাহিদার প্রায় ২৫ থেকে ৩৫ শতাংশ পূরণ করা সম্ভব হয়। ফলে বাজারে পণ্যের সহজলভ্যতা নিশ্চিত হওয়ার পাশাপাশি মূল্য স্থিতিশীল রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।

ভোজ্যপণ্যের পাশাপাশি অবকাঠামো খাতেও অবদান রাখছে এস আলম গ্রুপ। সিআর কয়েল, ঢেউটিন ও সিমেন্ট উৎপাদনের মাধ্যমে নির্মাণ শিল্পে সক্রিয় ভূমিকা পালন করছে তারা।

এছাড়া বিদ্যুৎ ঘাটতি নিরসনে আইপিপি ও ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে শিল্পায়ন ও অর্থনৈতিক কার্যক্রমে গতি আনছে গ্রুপটি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বৃহৎ পরিসরের ব্যবসা পরিচালনায় ব্যাংক ঋণ গ্রহণ একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও বৈধ প্রক্রিয়া। সময়মতো ঋণ পরিশোধের মাধ্যমে ব্যবসায়িক স্বচ্ছতা ও প্রতিশ্রুতি রক্ষায় প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ।

সামাজিক দায়বদ্ধতা পালনের পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এস আলম গ্রুপ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন