ঢাকা | বঙ্গাব্দ

মাস্টার এ কে এম নাজিম উদ্দীন চেয়ারম্যানের ১০ম মৃত্যু বার্ষিকী

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 9, 2025 ইং
মাস্টার এ কে এম নাজিম উদ্দীন চেয়ারম্যানের ১০ম মৃত্যু বার্ষিকী ছবির ক্যাপশন: নাজিম উদ্দীন চেয়ারম্যানের ১০ম মৃত্যু বার্ষিকী
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্রগ্রামের পটিয়া থানার (বর্তমান চন্দনাইশ থানা)৯ ডিসেম্বর ১৯৫১ সালে   বরকল ইউনিয়নের পূর্ব কানাই মাদারী গ্রামে জন্ম গ্রহন করেন,চন্দনাইশ উপজেলার ১৯নং (বর্তমান ৪নং)বরকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাস্টার এ কে এম নাজিম উদ্দীন বিএসসি। 

আজ তার ১০ম মৃত্যু বার্ষিকী।তিনি একজন দায়িত্ব বান শিক্ষক ও নিবেদিত সমাজসেবক ছিলেন।কর্মজিবনে তিনি চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়ন পরিষদের কেশুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে।১৯৯২-১৯৯৯ সাল পর্যন্ত  চন্দনাইশ উপজেলার ১৯নং(বর্তমান-৪নং)বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সততা ও দক্ষতার সাথে ৭বছর দায়িত্ব পালন করে সুপ্রশংসা অর্জন করেন।

এছাড়াও তিনি চন্দনাইশ উপজেলার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, পূর্ব কানাই মাদারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্হাপনা কমিটির সভাপতি এবং দেশ মাতৃকা সোসাইটির পরিচালক ও চেয়ারম্যান ছিলেন।ব্যাক্তি জিবনে তিনি স্কুল, মাদ্রাসা,বিভিন্ন শিক্ষা প্রতিস্টান,ধর্মীয়,সমাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও বিভিন্ন সেবামুলক প্রতিস্টানের সাথে জড়িত থেকে নিজেকে দেশ দশের জন্য উজার করে দিতেন। এলাকাবাসী আজো তার স্মৃতি হৃদয়ের মানসপটে ধরে রেখেছেন। 

২০১৫ সালে ৯ডিসেম্বর চট্টগ্রাম শহরের চকবাজারস্হ বাসায় ইন্তেকাল করেন।মৃত্যু কালে তার বয়স ছিল ৬৪।তার পিতার নাম মরহুম কামাল উদ্দিন আহমদ মাস্টার এবং মাতার নাম মরহুমা আনোয়ারা বেগম।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার