ঢাকা | বঙ্গাব্দ

মিরসরাইয়ে এনপিএল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 15, 2026 ইং
মিরসরাইয়ে এনপিএল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন: ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ad728
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
দেশের অন্যতম পোল্ট্রি প্রতিষ্ঠান গ্রুপ নাহার এগ্রো গ্রুপের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে নাহার ফিড মিলে কর্মরত ৫ শতাধিক কর্মকর্তা, কর্মচারি অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ক্রিকেট, হাডুডু, ব্যাডমিন্টন, ফুটবল, অন্ধের হাঁড়িভাঙ্গা, কেরাম, মোরগ লড়াই সহ হরেক রকম খেলাধুলার আয়োজন ছিল। বিভিন্ন দলে বিভক্ত হয়ে উক্ত সবাই আনন্দঘন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। 

শনিবার বিকেলে ফিড মিল প্রাঙ্গনে নাহার এগ্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার আলা উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রশাসনিক ব্যবস্থাপক ফাহিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথিা বক্তব্য রাখেন নাহার এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান টুটুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালক আবরার জাওয়াদ, পরিচালনা সহকারি মাসুদ রানা, সিনিয়র নির্বাহী মাঈন উদ্দিন প্রমুখ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ