ঢাকা | বঙ্গাব্দ

মিরসরাইয়ে দুই টাকায় ঈদ পোশাক দিল ছাত্রদল

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2026 ইং
মিরসরাইয়ে দুই টাকায় ঈদ পোশাক দিল ছাত্রদল ছবির ক্যাপশন: ঈদ পোশাক দিল ছাত্রদল
ad728
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি-

চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রদলের উদ্যোগে মাত্র ২ টাকায় ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার মিঠাছাড়া বাজারে পিকআপভ্যানে ভ্রাম্যমাণ বাজার বসিয়ে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। 

প্রায় ১৫০ জন অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে এসব উপহার পৌঁছে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, থ্রি-পিসসহ ছোটোদের জন্য বিভিন্ন পোশাক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার ও হিমেল চৌধুরী, পোর্ট সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি মো. রিয়াদ, তারিফুর ইসলাম, নকিবুর রহমান এবং কাটাছাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা ওমর ফারুক শাকিলসহ স্থানীয় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

বয়োজ্যেষ্ঠ আলমগীর হোসেন বলেন, 'বর্তমান পরিস্থিতিতে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। ঈদের সময় নতুন কিছু কেনার সামর্থ্য থাকে না। মাত্র ২ টাকায় ঈদ উপহার পেয়ে আমি খুশি।

আলিয়া খাতুন বলেন, 'ঈদকে সামনে রেখে পরিবারের জন্য কিছু কেনা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। সীমিত আয়ের কারণে তা সম্ভব হচ্ছিল না। এমন সময়ে মাত্র ২ টাকায় প্রয়োজনীয় ঈদ সামগ্রী পেয়ে স্বস্তি পেয়েছি। এই উদ্যোগ আমাদের মতো অসহায় মানুষের জন্য অনেক বড় পাওনা।

আয়োজক উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার বলেন, 'আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো। ঈদ সবার জন্য আনন্দের হলেও অনেকেই আর্থিক সংকটের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হন। ২ টাকা নেওয়ার উদ্দেশ্য হল আমরা তাদেরকে দান করছি না। টাকা দিয়ে পোশাক বিক্রি করে তাদেরকে সম্মানিত করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।'


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট