ঢাকা | বঙ্গাব্দ

রাউজানে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-কার্তুজ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 3, 2026 ইং
রাউজানে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-কার্তুজ উদ্ধার ছবির ক্যাপশন: অস্ত্র-কার্তুজ উদ্ধার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামের রাউজানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭।

শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, রাউজানের নিরামিষ পাড়ায় সাদা প্লাস্টিকের শপিং ব্যাগে মোড়ানো একটি পাইপগান ও একটি কার্তুজ পড়ে থাকার খবর পাওয়া যায়।

খবর পেয়ে রাত সোয়া ১টার দিকে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশী তৈরি পাইপগান ও ১২ বোরের একটি কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও কার্তুজ রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড