ঢাকা | বঙ্গাব্দ

রাউজানে যুবদল কর্মী মুজিব হত্যা: প্রধান আসামি নাঈম গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 27, 2026 ইং
রাউজানে যুবদল কর্মী মুজিব হত্যা: প্রধান আসামি নাঈম গ্রেপ্তার ছবির ক্যাপশন: প্রধান আসামি নাঈম
ad728

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম 

রাউজানে যুবদল কর্মী মোহাম্মদ মুজিব হত্যা মামলার প্রধান আসামি মো. নাঈমকে (২৭) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সোয়া সাতটার দিকে রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাট এলাকায় পূর্ব বিরোধের জেরে মুজিবকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

​চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, হত্যাকাণ্ডের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে আসামিদের শনাক্ত করা হয়। বুধবার রাতভর অভিযানের পর বৃহস্পতিবার বিকেলে প্রধান আসামি নাঈমকে গ্রেপ্তার করা সম্ভব হয়। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক