ঢাকা | বঙ্গাব্দ

রাঙামাটিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
রাঙামাটিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক ছবির ক্যাপশন: রাঙামাটিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে ইউনিয়নের হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বপন চাকমা (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

 

নিহত রিপন চাকমা (১৪) কাপ্তাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভাইজ্জাতলি মৌজার ভাইবোনছড়া পাড়ার বাসিন্দা লক্ষছা চাকমার ছেলে। পড়াশোনার জন্য সে জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়ায় তার খালু আশেনি কুমার চাকমার বাড়িতে থাকত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

‎পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকেল ৫টার দিকে রিপন চাকমা এক প্রতিবেশীর বাড়ির থেকে পানি আনতে যায়। সেখানে আগে থেকেই স্বপন চাকমা অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনি রিপনকে একটি ঘরে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

‎পুলিশ জানায়, ওই ঘরে নিয়ে যাওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে রিপনের বুকে আঘাত করা হয়। পরে তাকে গলায়ও আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


‎রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিক্ষার্থীর সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বপন চাকমাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে