রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল
নিউজ ডেস্ক | চট্টগ্রাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের একটি প্রতিনিধি দল আজ বান্দরবান বিশ্ববিদ্যালয় সফর করেছেন।
সফর উপলক্ষে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে এক আন্তরিক ও ফলপ্রসূ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ খোরশেদ আলীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ।
মতবিনিময় সভায় শিক্ষা, গবেষণা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই ভবিষ্যতে যৌথ গবেষণা কার্যক্রম, একাডেমিক বিনিময় এবং দক্ষতা উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের সফর ও মতবিনিময় উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক চট্টগ্রামপোস্ট