মঞ্জুরুল ইসলাম, লংগদু প্রতিনিধি:
রাঙামাটির লংগদুতে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা হর্টিকালচার সেন্টারের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্র্যাকের উপজেলা কর্মসূচী সংগঠক অনুপম চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচীর জেলা ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসা পরিচালনার আধুনিক কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা কীভাবে সফলভাবে পরিচালনা করা যায় এবং ব্যবসায়িক শ্রী বৃদ্ধি নিশ্চিত করতে করণীয় পদক্ষেপসমূহ নিয়ে দিক-নির্দেশনা দেন প্রশিক্ষকরা।
দিনব্যাপী এই সেশনে ব্যবসায়িক পরিকল্পনা ও ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচীর সমাপ্তি ঘটে।

দৈনিক চট্টগ্রামপোস্ট