মঞ্জুরুল ইসলাম লিটন, লংগদু প্রতিনিধিঃ
রাঙামাটির লংগদুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৬শে মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
সকাল ভোরে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বীর শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপজেলা মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, আনসার-ভিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
কুচকাওয়াজ পরবর্তী পর্যায়ে উপজেলা হর্টিকালচার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনেয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির উদ্দিন, লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন। লংগদু উপজেলা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া উপজেলা জামায়াতের আমির (মাওঃ) নাছির উদ্দিন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং যুদ্ধজয়ী বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে স্বাধীনতার সঠিক ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্বারোপ করেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট