ঢাকা | বঙ্গাব্দ

লংগদুতে ‘হিলফুল ফুযুল যুব সংগঠন’র ঈদ সামগ্রী বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 ইং
লংগদুতে ‘হিলফুল ফুযুল যুব সংগঠন’র ঈদ সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন: ঈদ সামগ্রী বিতরণ
ad728
মঞ্জুরুল ইসলাম, লংগদু প্রতিনিধি: 

রাঙামাটির লংগদু উপজেলায় আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘হিলফুল ফুযুল যুব সংগঠন’-এর উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (17 মার্চ) বেলা ১১ ঘটিকায়  উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭০ জন হতদরিদ্র মানুষের হাতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

সংগঠনের সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা উবায়দুল্লাহ। উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সদস্য শাহ আলম মুরাদ। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, হিলফুল ফুযুল যুব সংগঠন দীর্ঘ দিন যাবৎ উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছে। বিশেষ করে দুর্গম এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তারা একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সংগঠনের এ ধরণের মানবিক কার্যক্রম ভবিষ্যতে আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা দীর্ঘ দিন ধরেই এলাকার অবহেলিত ও নিম্নবিত্ত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর যেন সবাই খুশিতে উদ্‌যাপন করতে পারে, সেজন্য উপজেলার ৭০টি পরিবারের মাঝে এই খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল