ঢাকা | বঙ্গাব্দ

লংগদুতে সরকারি চাল জব্দ কালোবাজারে বিক্রির চেষ্টায় ৪২ বস্তা চাল ও ৩৯ কার্ড উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2025 ইং
লংগদুতে সরকারি চাল জব্দ কালোবাজারে বিক্রির চেষ্টায় ৪২ বস্তা চাল ও ৩৯ কার্ড উদ্ধার ছবির ক্যাপশন: লংগদুতে কালোবাজারে সরকারি চালসহ ৩৯ কার্ড উদ্ধার
ad728
মঞ্জুরুল ইসলাম, লংগদু প্রতিনিধিঃ 

​সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির চেষ্টার অভিযোগে রাঙামাটির লংগদু উপজেলা সদরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চাল ও কার্ড জব্দ করেছে উপজেলা প্রশাসন।

 সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় পরিচালিত এই অভিযানে ৪২ বস্তা সরকারি চাল এবং ৩৯টি খাদ্যবান্ধব কার্ড উদ্ধার করা হয়েছে।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন-এর নেতৃত্বে এই জরুরি অভিযান পরিচালিত হয়। লংগদু উপজেলা সদরের শিবলী স্টোর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হলে এই অনিয়মের প্রমাণ মেলে। 


​অভিযানকালে প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের একটি টহলদল।
​এ বিষয়ে ইউএনও জাহাঙ্গীর হোসাইন জানান, "গোপন তথ্যের ভিত্তিতে চালগুলো উদ্ধার করা হয়েছে। জব্দকৃত চাল সরকারি খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এগুলো নিলামে তোলা হবে।
​তিনি আরও স্পষ্ট করে বলেন, সরকারি চালের অপব্যবহারের এই ঘটনার তদন্তের জন্য সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইউএনও নিশ্চিত করেন, সরকারি খাদ্যসামগ্রীর এমন অপব্যবহার রোধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।


​অন্যদিকে, উপজেলা খাদ্য কর্মকর্তা মণিময় চাকমা জানান, কার্ডধারীরা সরকার নির্ধারিত মূল্য পরিশোধ করে চাল গ্রহণ করেন। তবে তারা সেই চাল বাড়িতে নিয়ে যাবেন নাকি অন্যত্র বিক্রি করবেন, তা তাদের জানা থাকে না।

​সরকারি দরিদ্রবান্ধব কর্মসূচির চাল এভাবে কালোবাজারে পাচারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে। এই অভিযান দুর্নীতি চক্রের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ